Main Menu

প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবাদ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৪র্থ শ্রেণিতে পড়ুয়া এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান।

তিনি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীকে কয়েছ আহমদ (৪২) নামক এক ব্যক্তি তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় নির্যাতিতা প্রতিবন্ধীর আর্তচিৎকার শোনে প্রতিবেশি লোকজন এগিয়ে এসে কয়েছের বাড়ির ২য় তলার একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করে।

বিবৃতিতে বায়জিদ খান বলেন, একজন প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা করা ন্যাক্কারজনক জঘন্য কাজ। তিনি এধরনের কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আটককৃত আসামী কয়েছকে অবিলম্বে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবেই ভবিষ্যতে প্রতিবন্ধীদের সাথে এ ধরনের আচরণ করতে কেউ সাহস পাবে না।

উল্লেখ্য, গত ২ ফেব্রয়ারি রোববার মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে জকিগঞ্জ পৌর এলাকার খলাছড়া গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে কয়েছ আহমদ (৪২) তার বাড়ি দোতালার একটি রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ব্যাপারে প্রতিবন্ধী শিক্ষার্থীর বাবা জকিগঞ্জ থানা মামলা করলে পুলিশ ধর্ষক কয়েছকে গ্রেফতার করে।

Share





Related News

Comments are Closed