হেকিম আলী প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের লালনগর হেকিম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার অনিয়ম দূর্নীতির অভিযোগ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুবের আহমদ।
মঙ্গলবার সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জুবের আহমদ বিদ্যালয়ের শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দূর্নীতির চিত্র তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্যায়বা ইয়াসমিন যোগদানের কিছুদিন পর থেকে বিভিন্ন অপকর্ম শুরু হয়। স্থানীয় কিছু প্রভাবশালী লোকের মদদে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তিনি সরকারি নীতিমালা না মেনে একের পর এক নিয়ম বহির্ভূত কাজ। এনিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সঙ্গে তার সম্পর্কেরও অবনতি হয়েছে। তিনি কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যদের কাউকে পাত্তা না দিয়েই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছেন।
এছাড়াও প্রধান শিক্ষিকা অবৈধভাবে টাকা লেনদেনের মাধ্যমে প্যারা শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের নাম করে অর্থ আত্মসাৎ এবং সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ সহ ছাড়পত্র গ্রহণকারীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছেন যার বিভিন্ন প্রমাণাদি রয়েছে।
এ বিষয়ে আমি সিলেট জেলা শিক্ষা অফিসার, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগও করা হয়েছে। এই অভিযোগ দেওয়ার পর থেকে প্রধান শিক্ষিকা বিভিন্ন লোকজন দিয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করছেন।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুবের আহমদ বিদ্যালয়টি থেকে অনিয়ম দূর করতে সংশ্লিষ্ট সকালের সহযোগিতার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি মো. আব্দুল খালিক, মো. জসিম উদ্দিন, শরীফ উদ্দিন।
Related News
জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুটি কাভার্ডভ্যানRead More
গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ,Read More



Comments are Closed