আমরা এখন আর পরনির্ভরশীল নই: পরিকল্পনা মন্ত্রী
সিকৃবি সংবাদদাতা: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘খাদ্যের জন্য এখন আর বাইরের দেশের কাছে আমাদের হাত পাততে হয় না। নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করছি।’
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মাঠে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক লেভেল ১, সেমিস্টার ১ এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এ সরকার কৃষি বান্ধব সরকার। সামগ্রিক কৃষির উন্নয়নে কৃষি বিজ্ঞানীদের গবেষণার জন্য সরকারি খাত থেকে প্রচুর অর্থ ব্যায় করা হচ্ছে।’
সভায় সভাপতিত্ব করেন ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মিটু চৌধুরী।
বক্তব্য দেন- ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আবু সাঈদ, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন, প্রক্টর ড. সোহেল মিঞা।
পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার জায়গা। নানান জায়গার, নানান বর্ণের ও নানান ধর্মের ছাত্র-ছাত্রীরা এখানে ভর্তি হয়। পাশের মানুষটিকে সবার আগে মানুষ হিসেবে বিবেচনা করা জরুরী। তিনি সকলকে, সেক্যুলার হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন।’
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, ওরিয়েন্টেশনে যোগ দেবার পূর্বে মন্ত্রী ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদারকে সাথে নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছেন। সরস্বতী পূজা উপলক্ষে স্থাপিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পূজা মন্ডপও পরিদর্শন করেছেন তিনি। আগামী রবিবার থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed