চাতলাপুর স্থলবন্দরে মেডিকেল ক্যাম্প স্থাপন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সীমান্তবর্তী চাতলাপুর স্থলবন্দর চেকপোষ্টে ‘করোনা ভাইরাস’ সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের লক্ষে মঙ্গলবার (২৮ জানুয়ারী) একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, কুলাউড়া উপজেলার একমাত্র স্থল বন্দর চাতলাপুর দিয়ে চীন থেকে ভারত হয়ে আগত কোন যাত্রীর শরীরে ১০০ ডিগ্রি’র বেশি জ্বর, কাশি, কাশির সাথে শ্বাসকষ্ট, মাথাব্যথা থাকলে তাদেরকে স্ক্রেনিংয়ের আওতায় আনা হবে।
সম্প্রতি চীনসহ কিছু দেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব দেখা দেয়ায় এ বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং চাতলাপুর ইমিগ্রেশন পুলিশের সাথে করোনা ভাইরাসের লক্ষণ ও সচেতনতার ব্যাপারে তিনি মতবিনিময় করেন। এসময় মেডিকেল টিমের পক্ষে ডা. নুরুল হকসহ মেডিকেল অফিসার ডা. মমতাজ খলিল মুন্নী, ডা. আতিক ইশরাক, স্বাস্থ্য সহকারী তাসলিমা বেগম, প্রদীপ কুমার সিংহ এবং সিএইচসিপি মুরাদ আহম্মেদ উপস্থিত ছিলেন।
ইমিগ্রেশন এলাকায় একজন উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং একজন সিএইচসিপি সকাল থেকে বিকেল পর্যন্ত তদারকিতে থাকবেন বলে তিনি জানান।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed