Main Menu

সিলেট-সুনামগঞ্জ সড়কে বাসচাপায় যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহি বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেল ৫টার দিকে সড়কের এসএমপির জালালাবাদ থানাধীন চানপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনা কবলিত বাস দু’টি জব্দ করেছে জালালাবাদ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়কের চানপুর এলাকায় মঙ্গলবার বিকেলে একটি যাত্রীবাহি বাসের (সিলেট-জ-১১-০০৮০) ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে গেলে বাস কর্তৃপক্ষ এটি মেরামতের জন্য একজন ইঞ্জিনিয়ার ডেকে আনেন।

সিলেটমুখি অবস্থায় রেখে গাড়িটির নীচে পাকায় শুয়ে ইঞ্জিনের কাজ করা অবস্থায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীবাহি বাস (নং-সিলেট-জ-১১-০০১৪ ধাক্কা দেয়। এতে বিকল হওয়া বাসটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে আটকে যায়। এতে আগের বাসের নীচে শুয়ে ইঞ্জিনের মেরামত কারি ওই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দু’পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন।

খবর পেয়ে সিলেট জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ যানজট নিরসন শেষে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে প্রেরণ করেন। পরে দূর্ঘটনা কবলিত বাসটি দু’টি জব্দ করে থানা পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।

Share





Related News

Comments are Closed