লাউয়াছড়ায় পাহাড়িকা ট্রেন এক ঘন্টা আটকা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া পাহাড়ি এলাকায় সিলেটগামী আন্তনগর ৭১৯ নং আপ পাহাড়িকা ট্রেন আটকা পড়ে।
ট্রেনের ইঞ্জিনের ব্যাকুয়াম ট্রাবল উইস পাইপ বিকল হওয়ায় কারণে বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটের সময় এ ঘটনা ঘটলেও প্রায় সোয়া এক ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আখাউড়া-সিলেট রেলপথের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনের ব্যাকম লাইন (হাওয়ার লাইন) কাজ না করায় চাকা জ্যাম হয়ে ট্রেনটি সোয়া এক ঘন্টা আটকা পড়ে।
ট্রেনের ইঞ্জিনের ব্যাকম মেরামত করে বিকাল ৫টা ৫৬ মিনিট অতিক্রম করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed