Main Menu

সুনামগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন, আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন । নিহত মো. চান মিয়া (৪৭) উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় চাচা মো. শফিক মিয়াকে আটক করেছে পুলিশ। আটককৃত শফিক মিয়া একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে মুরাদপুর গ্রামের হাওরের খিরার জমিতে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মুরাদপুর গ্রামের হাওরের খিরার জমিতে কাজ করার সময় খিরা পাড়া নিয়ে চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে চাচা মো. শফিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ভাতিজা মো. চান মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং চাচা মো. শফিক মিয়াকে আটক করে নিয়ে আসে।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা শফিক মিয়াকে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed