মৌলভীবাজারে পিকআপচাপায় ২ অটোযাত্রী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের সদর উপজেলায় পিকআপভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের সদর উপজেলার শেরপুরের দাউরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের দাউরবাগ এলাকার আবদুল রহমানের ছেলে শহিদুল রহমান (৩৫) ও একই এলাকার মোজাহিদুল ইসলাম।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, যাত্রী নিয়ে মৌলভীবাজার থেকে শেরপুরে যাচ্ছিল অটোরিকশাটি। সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শেরপুরের দাউরবাগ এলাকায় বিপরীতমুখী একটি পিকআপভ্যান ওই অটোরিকশাকচাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে চার অটোরিকশাযাত্রী।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed