হবিগঞ্জে গাড়িচাপায় দুই অটো চালক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে গাড়িচাপায় দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। পুলিশ বলছে, অটোরিকশা নিয়ে গ্যাস নিতে আসছিলেন দুই অটোচালক। কিন্তু গ্যাস পাম্পে যাওয়ার আগেই অজ্ঞাত গাড়িচাপায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মণ্ডলকাপন গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে আবদুর রকিব (৩৫) ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আক্তার মিয়া (৪৫)।
সোমবার (২৭ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর এলাকার বাগানবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, উপজেলার পুটিজুরী থেকে রাত সাড়ে ৩টার দিকে অটোরিকশা নিয়ে মিরপুর বাজারে গ্যাস নিতে আসছিলেন দুই অটোচালক। পথিমধ্যে দৌলতপুর এলাকার বাগানবাড়ী নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের অটোরিকশাকে চাপ দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তাদের মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed