কমলগঞ্জে ট্রলি চাপায় মাটি শ্রমিকের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রলি থেকে পড়ে ট্রলির চাপায় এক মাটি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রাম এলাকাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পাওয়ার টিলারের মাটিবাহী ট্রলি থেকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে কালু মিয়া (৪২) নামে এক মাটি শ্রমিক গুরুতরভাবে আহত হয়। গুরুতর আহত মাটি শ্রমিককে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুঠোফোনে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল এ্যাসিসটেন্স আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed