মৌলভীবাজারে যুবককে কুপিয়ে হত্যা
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে রাজন আহমদ রাজা (৩২) নামে এক যুবককে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল ১০ টার দিকে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উঠতি সন্ত্রাসী গ্রুপ পীর বাহিনীর প্রধান নামে পরিচিত পীর আজাদ পার্শ্ববর্তী বালিকান্দি কেয়াঘাট থেকে রাজনকে অপহরণ করে হিলালপুরস্থ তার নিজ বাড়িতে নিয়ে যায়। এ সময় পীর আজাদ ও তার সহযোগীরা রাজনকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর একটি সিএনজি অটোরিকশায় রাজনের মরদেহ তুলে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে পীর আজাদ বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রাজন পীর আজাদের ছোট ভাই রুবেল হত্যার এজহারভুক্ত ৮নং আসামী। তিনি জামিনে ছিলেন।
রাজন সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার আশিক মিয়ার ছেলে।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed