Main Menu

সিলেট জেলা প্রেসক্লাবে মুজিববর্ষ উদযাপনে সভা

বৈশাখী নিউজ ডেস্ক: বছরব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন করবে সিলেট জেলা প্রেসক্লাব। এ উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ক্লাব কার্যালয়ে ‘সিলেট জেলা প্রেসক্লাব মুজিববর্ষ উদযাপন পর্ষদ’র এক সভা অনুষ্ঠিত হয়।

উদযাপন পর্ষদের আহবায়ক আল আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় সভায় মুজিব বর্ষের প্রথম তিন মাসের কর্মসূচি গ্রহণ করা হয়।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে, সিলেট জেলার সকল উপজেলার সাংবাদিকদের নিয়ে ‘ক্রীড়া উৎসব’। জেলা প্রেসক্লাবের সদস্যদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন। এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে, জাতির জনকের জন্মদিনে কেক কাটা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্বেচ্ছায় রক্তদান, শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, আবৃত্তি ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা এবং স্থানীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ। এছাড়া সভায় মুজিববর্ষের সকল সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় মুজিববর্ষ উদযাপন কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য- সালাম মশরুর, তাপস দাশ পুরকায়স্থ, মঈন উদ্দিন, দিপু সিদ্দিকী, অপূর্ব শর্ম্মা, সাত্তার আজাদ ও ফয়সল আহমদ মুন্না।

এছাড়াও ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইমরান আহমদ, সাঈদ চৌধুরী টিপু, কাইয়ুম উল্লাস, মিসবাহ উদ্দীন আহমদ, সুব্রত দাস, তুহিনুল হক তুহিন, ওলিউর রহমান, এনামুল কবীর, দিব্য জ্যোতি সী, নিজামুল হক লিটন প্রমুখ।

Share





Related News

Comments are Closed