চীনে রহস্যময় ভাইরাসে তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চীনে ছড়িয়ে পড়া ‘রহস্যময়’ এক ভাইরাসে দুইদিনে ২০০ জন আক্রান্ত হয়েছেন। শ্বাস-প্রশ্বাসের সমস্যাজনিত কারণে ইতোমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) চীনের সরকারি কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত উ হান থেকে আশেপাশের শহরে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। উ হানের বাইরে বেইজিং এবং শেনজেন শহরে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভাইরাস পরীক্ষার ব্যবস্থা বাড়ার কারণেই বর্তমানে বিপুল সংখ্যক ভাইরাস আক্রান্তের ব্যাপারে আমরা জানতে পারছি।
এর আগে এই ‘রহস্যময়’ ভাইরাসে আক্রান্ত একজনকে ডিসেম্বরে উ হান প্রদেশে শনাক্ত করা হয়। দুই জন পাওয়া যায় থাইল্যান্ডে এবং একজন পাওয়া যায় জাপানে।
তবে যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা নথিতে দেখানো আক্রান্তের সংখ্যার চেয়ে অনেক বেশি।
প্রসঙ্গত, চীনের আক্রান্ত রোগীদের থেকে স্যাম্পল গ্রহণ করে গবেষণাগারে চীনের বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুঁজে পেয়েছে এটি এক ধরনের করনোভাইরাল ইনফেকশন। করনোভাইরাসের বিশাল ব্যাপ্ত পরিবারের মধ্যে মাত্র ছয়-সাতটি মানবদেহে সংক্রমণের জন্য দায়ী। ২০০২ সালে এরকম এক করনোভাইরাস সংক্রমণের কারণে ৭৪৭ জনের মৃত্যু হয়েছিল।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed