রোববার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে
বৈশাখী নিউজ ডেস্ক: মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে।
বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন আমেরিকায় জাতীয় ছুটির দিন। এ কারণে ১৯ জানুয়ারি মার্কিন দূতাবাসের কনস্যুলার সেকশন, আর্চার কে ব্লাড লাইব্রেরি ও অ্যাডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।’
তবে দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা দেওয়া হবে। এজন্য তাদের ৫৫৬৬-২০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed