সুনামগঞ্জে বাঁধের কাজে অনিয়ম, আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরে ফসল রক্ষা বাঁধে ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণ ও বাঁধের কাজ শুরু না করায় ৬ পিআইসিকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ১৬নং পিআইসির সভাপতি মো. কদর আলী, ২১ নং পিআইসির সভাপতি হেলাল মিয়া ও সাধারণ সম্পাদক কেএম ফখরুল ইসলাম, ২২ নং পিআইসির সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও সদস্য জিল্লুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগমের নেতৃত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মাহবুবুর রহমান চকদার সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরে বাঁধে ত্রুটি পূর্ণ বাঁধ নির্মাণ ও বাঁধের কাজ শুরু না করায় ফসল রক্ষা বাঁধ থেকে তাদের আটক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. ফারুক আল মামুন, উপজেলা কমিটির সদস্য দিলীপ তালুকদার, গণমাধ্যম কর্মী সোহেল তালুকদার, হোসাইন আহমদ প্রমুখ। পরে আটককৃত পিআইসিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এনে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম বলেন,আটককৃতদের মুচলেকাপুর্বক সতর্কতা করে প্রথমবারের মতো ছেড়ে দিয়েছি। ভবিষ্যতে কোন অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করার জন্য সতর্কতা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কমিটির নিয়মিত বাঁধ পরিদর্শন অব্যাহত থাকবে।
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed