Main Menu

সিলেটে ডিজিটাল নিরাপত্তা মামলায় যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় মুক্তার আহমদ রাফি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

বুধবার দিবাগত রাতে নগরের মোল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত সামছুর রহমানের ছেলে।

গ্রেফতার রাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, প্রয়াত রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের নিয়ে কুরুচীপূর্ন ছবি, আপত্তিকর মন্তব্য প্রকাশ করে আসছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বাদি হয়ে নগরের কোতোয়ালী মডেল থানায় রাফির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (নং-২৫) দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed