দক্ষিণ সুরমা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর এর উপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা ১৫ জানুয়ারি বুধবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সহ সাধারণ সম্পাদক নূরুল হক শিপু, কোষাধ্যক্ষ এম এ খালিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল, দপ্তর ও পাঠাগার সম্পাদক শিপন আহমদ, নির্বাহী সদস্য আজমল খান, হুমায়ূন কবির লিটন ও শরীফ আহমদ।
প্রতিবাদ সভায় বক্তারা চঞ্চল মাহমুদ ফুলরের উপর হামলার নিন্দা ও মিথ্যা মামলা প্রত্যাহারে দাবী জানিয়ে প্রশাসনকে হামলাকারীদের দ্রত গ্রেফতারের দাবী জানান। হামলাকারীদের গ্রেফতারে প্রশাসন ব্যর্থ হলে বক্তারা কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed