মৌলভীবাজারে দুই বান্ধবীকে গণধর্ষণ, ৩ আসামির স্বীকারোক্তি
বৈশাখী নিউজ ডেস্ক: কলেজ থেকে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার সদর উপজেলায় এক কলেজছাত্রীসহ দুই বান্ধবী গণধর্ষণের ঘটনায় ১৪৬ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার তিন আসামি।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে গ্রেপ্তার ৩ আসামিকে আদালতে পাঠায় পুলিশ। পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের বিষয়টি শিকার করে নিজেদের জবানবন্দি দেয়। এই তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।
এর আগে মঙ্গলবার বিকেলে শহরের ওয়াপদা (স্টেডিয়াম) এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেণ দুই ধর্ষিতার একজন । ঘটনার পর থেকে রাত ১১টা পর্যন্ত তিন অভিযুক্তকে আটক করে মৌলভীবাজার মডেল থানার পুলিশ।
তারা হলেন, মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর এলাকার ইসমাইল মিয়ার ছেলে মুন্না মিয়া (২৬), হাসিব উদ্দিনের ছেলে আকাশ (২২) ও ছুরফ মিয়ার ছেলে হুমায়ুন (২০)।
জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এসে একটি সিএনজি চালিত অটো রিকশায় উঠেন কলেজ ছাত্রী (১৮) ও তার বান্ধবী (২০)। কিছুক্ষণ পর যাত্রী বেশে চারজন যুবক সিএনজি অটোরিকশাতে ওঠে। তখন তারা চালককে সিএনজি ঘুরিয়ে নিতে নির্দেশ দেয়। চালক তাদের কথামত গাড়ি নিয়ে চলে। ওই চারজন গাড়ির পর্দা টেনে দুই বান্ধবীর হাত ও মুখ বেঁধে ফেলে স্টেডিয়াম এলাকার পেছনে একটি ঝোঁপে নিয়ে যায়।
সেখানে তাদের মারধর করে মোবাইল, বই ও টাকা ছিনিয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা কৌশলে সেখান থেকে বেরিয়ে এসে পুলিশকে জানালে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ধর্ষিতাদের আত্মীয় স্বজনকে খবর দিয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে তাদের ভর্তি করেন। এ বিষয়ে ধর্ষিতা কলেজ ছাত্রী বাদী হয়ে মঙ্গলবার রাতেই ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে ধর্ষিতা কলেজ ছাত্রী বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed