সৎ পুত্রের হামলায় মায়ের মৃত্যু, বিচার দাবি
শ্রীমঙ্গল সংবাদদাতা: জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইসলামপুর সিন্ধুরখান গ্রামে সৎ পুত্রদের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সৎ মা মায়া বেগম মারা গেছেন।
শনিবার (১১ জানুয়ারি) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সন্ত্রাসী হামলার ঘটনায় গত ১ ডিসেম্বর শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছিলেন নিহত মায়া বেগমের ছেলে জাফর আলী। মামলা নং- ১। এতে তিনি অভিযোগ করেন, একই গ্রামের তার সৎ ভাই মৃত আকবর আলীর ছেলে আছিদ আলী, পারভীন বেগম, উমর আলী, দিলারা বেগম, আব্দুল আলী, শিউলী বেগম, জামিল মিয়া, শাকিল মিয়া ও তারেক মিয়া সহ অজ্ঞাতনামা ৬/৭ জন সন্ত্রাসী গত ১৫ নভেম্বর বিকাল পৌণে ৪টার দিকে তাদের বাসায় ঢুকে অতর্কিতভাবে জাফর আলী ও তার মা মায়া বেগমের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। তারা জাফর আলীকে বেধড়ক মারপিট করে এবং তার মা মায়া বেগমের মাথায় দা দিয়ে কুপ মারে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং সর্বশেষ ২৬ ডিসেম্বর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জানুয়ারি সকাল ৮টায় তিনি মারা যান।
জাফর আলী জানান, পিতার মৃত্যুর পর তার পৈত্রিক সম্পত্তি দখল করে নিতে মরিয়া হয়ে উঠেন সৎ ভাই ও বোনেরা। তারা কারনে অকারনে তাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতেন ও মারধর করতেন। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসী হামলা চালিয়ে জাফর আলী ও তার মা মায়া বেগমকে গুরুতর আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১১ জানুয়ারি মায়া বেগম মারা যান। এ সুযোগে জাফর আলীর সৎ ভাইয়েরা তাদের বসত বাড়ি ও জমিজমা দখল করে নেয়। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীন ও অসহায় অবস্থায় জীবন যাপন করছেন। এর আগে ২০১৯ সালের ৯ ফেব্রয়ারি সন্ত্রাসীরা জাফর আলীর ছোট ভাই হাসান মিয়াকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনার কয়েকদিন পর ২৫ ফেব্রয়ারি হাসান মিয়া মারা যান।
জাফর আলীর অভিযোগ, উভয় মামলার আসামীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাগুলোর অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরা অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে আবেদন করলেও এখন পর্যন্ত কোন প্রতিকার পাওয়া যায়নি।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed