Main Menu

ইমজার নতুন সদস্য আহবান

বৈশাখী নিউজ ডেস্ক: ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, ইমজা, সিলেট’র নতুন সদস্য আহবান করা হয়েছে।

বিভিন্ন টেলিভিশনে সিলেটে কর্মরত রিপোর্টার ও ক্যামেরাপার্সনগন সদস্য হতে আবেদন করতে পারবেন।

সদস্য হতে ইচ্ছুকদের ইমজা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে আবেদনপত্রের সাথে টেলিভিশনের নিয়োগপত্র, শিক্ষাগত সনদের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে।

আগ্রহীদের আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি-২০২০ এর মধ্যে আবেদন করতে হবে। একই সঙ্গে ইমজার পুরনো সদস্যদের সদস্যপদ নবায়নের অনুরোধ করা হয়েছে।

প্রয়োজনে যোগযোগ: মাইদুল ইসলাম রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইমজা, ০১৭১৬১২২০৪১। প্রেস বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed