Main Menu

নেত্রকোনায় পিডিবিএফ কর্মচারীদের মানববন্ধন

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর চাকুরিচ্যুত সাবেক ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহাকে গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে পিডিবিএফ নেত্রকোনা অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের চক পাড়াস্থ পিডিবিএফ উপ-পরিচালকের কার্যালয়ে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে মদন মোহন সাহা’র স্বজনপ্রীতি, নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার ও লুটপাটের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন পিডিবিএফ-এর সিনিয়ন সহঃ পরিচালক শেখ মোঃ আবুল বাসার, পিডিবিএফ-এর ইউডিবিও ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ, পিডিবিএফ-এর এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ-এর সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব মোঃ কাজল মিয়া, দূর্গাপুর উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ও বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী সদস্য মোঃ আব্দুর রউফ ভূঞা, পিডিবিএফ-এর ইউডিবিও ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করীম প্রমূখ।

বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্নীতিবাজ মদন মোহন সাহার বিরুদ্ধে তদন্ত করে দুর্নীতির প্রমান পাওয়ার পরও অধ্যাবদি তার বিরুদ্ধে কেন কোন মামলা করা হচ্ছে না তা জানতে চান। তারা অবিলম্বে মদন মোহন সাহাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

Share





Related News

Comments are Closed