ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮০ মার্কিন সেনা
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের এলিট বাহিনী আল কুদসের প্রধান জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে শুরু করেছে তেহরান। বুধবার ভোরে ইরাকে অবস্থিত মার্কিন সেনাদের দুটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আর এই হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত এবং আরো ২০০ জন আহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এ খবরের সত্যতা জানা যায়নি।
ইরানের সামরিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম পার্স টুডে জানায়, বুধবার ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদে’ চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০০ সেনা।
তবে এই হামলায় ইরাকে অবস্থানরত ব্রিটিশ ও কানাডীয় সেনাদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
সূত্রটি আরো বলছে, ইরানের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রও মোকাবেলা করতে পারেনি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিটি ক্ষেপণাস্ত্রই মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। হামলায় মার্কিন ঘাঁটিতে অবস্থিত জঙ্গিবিমান, ড্রোন ও হেলিকপ্টারসহ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন ঘাঁটি দুটিতে সবমিলিয়ে ২২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে দাবি করেছে তেহরান।
এই হামলার পর টুইটারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ সনদ অনুযায়ী জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেয়া হয়েছে। এই আইন আল আসাদ ঘাঁটি থেকেই ড্রোন উড়িয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, জাতিসংঘের সনদ অনুযায়ী সবরকমের আত্মরক্ষার অধিকার ইরানের আছে। তবে যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা ইরানের নেই।
হামলার পর পাল্টা টুইটারে ট্রাম্প বলেন, ‘অল ইজ ওয়েল।’
Related News
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও তিব্বতে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যাRead More
নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে প্রায় ৭০০
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: হিমালয় অববাহিকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলেRead More



Comments are Closed