Main Menu

সিলেটে শীতের তীব্রতা বেড়েছে

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে শীতের তীব্রতা বেড়েছে। এতে বেকায়দায় পড়েছেন ছিন্নমূল মানুষ। কাজের সন্ধানে বের হওয়া মানুষগুলোও ভোগান্তিতে পড়েছেন।

Manual8 Ad Code

গত শুক্রবার থেকে সিলেটে বৃষ্টি ঝরেছে। বৃষ্টির সাথে সাথে বেড়েছে শৈত্য প্রবাহও। রোববার দিবাগত রাতেও কয়েক দফা বৃষ্টিপাত হয়েছে। তবে সোমবার সকাল থেকে আকাশ পরিস্কার থাকলেও কুয়াশায় ছেয়ে আছে সিলেট।

যে কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। মঙ্গলবার দিনে কিছু সময় আকাশে সূর্যের দেখা মিলেছিল, তবে বেশিরভাগ সময়ই ছিল কুয়াশায় দাপট। তবে হিমেল হাওয়াও বিদ্যমান।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেটে সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে রাত বাড়ার সাথে সাথে তামপাত্রার পারদও কমবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

Manual1 Ad Code

আবহাওয়া অফিস বলছে, আপাতত তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। বরং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code