বড়ভাড়া নদী খননে অনিয়মের অভিযোগ
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার বড়ভাগা নদী পুন:খননে অনিয়মের অভিযোগ করেছেন এলাকাবাসী। খাল খননে নানা অনিয়ম, অবৈধভাবে খালের মাটি বিক্রি করা ও মাটি ড্রেসিং করা হচ্ছে না বলে দাবি করেছেন তারা। এ অভিযোগের প্রেক্ষিতে খনন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
সোমবার দুপুরে তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজারে বড়ভাগা নদীর খনন অংশ পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় জনগণের সাথে এ ব্যাপারে আলাপ আলোচনা করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিকভাবে কাজ করার নির্দেশনা দেন।
জানা গেছে, দেশের ৬৪ জেলার অভ্যন্তরে ছোট নদী খাল এবং জলাশয় পুণ:খনন প্রকল্প ১ম পর্যায় এর আওতাধীন বড়ভাগা নদী পুণ:খনন কাজ চলছে। এরই অংশ হিসেবে সিলেটের চারটি উপজেলা ওসমানীনগর, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ অংশের ৪৫ কিলোমিটার খাল খনন করছে সোহেল এন্টার প্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান।
পরিদর্শনকালে সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব, দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখর, সিলেট পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার মনির হোসাইন, ওসমানীনগর উপজেলা প্রকৌশলী মো: আবু সাঈদ. পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী গোলাম বারী, এসআই অভিজিৎ পাল, ইউপি সদস্য জয়নাল মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান, নুরুল ইসলাম লয়লা, আব্দুল বারিক, ডা: আব্দুল হান্নান, মকবুল হোসেন, শামছুর রহমান , মুজিব মিয়া, তাজুল ইসলাম মুহিত সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
কাতারে দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর লাশ আসছে মঙ্গলবার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাট উপজেলারRead More
জকিগঞ্জ সীমান্তে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার এলাকায় যৌথ অভিযানে একটি ওয়ানRead More



Comments are Closed