বিনা খরচে জাপান যাচ্ছে বাংলাদেশি কর্মী
বৈশাখী নিউজ ডেস্ক: প্রথমবারের মতো বিনা খরচে (শূন্য অভিবাসন ব্যয়ে) বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে জাপান যাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। প্রথম ধাপে পাঁচজন দ্যা হিউম্যান রিসোর্স নামে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কারিগরি খাতের শিক্ষানবিশ কর্মী হিসেবে দেশটিতে যাচ্ছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ নিজ কার্যালয়ে তাদের হাতে স্মার্টকার্ড তুলে দেন। তিনি বলেছেন, বেসরকারি এজেন্সি বিনাখরচে জাপানে জাপান কর্মী পাঠাচ্ছে, এটা অনেক বড় সুসংবাদ। অন্য এজেন্সিগুলোও এতে অনুপ্রাণিত হবে।
জাপান আগামী পাঁচ বছরে ৯টি দেশ থেকে সাড়ে তিন লাখ দক্ষ কর্মী নেবে। দেশটিতে যেতে কর্মীদের কোনো টাকা খরচ হবে না। জাপানি নিয়োগকারী সব খরচ বহন করবে। কর্মী সরবরাহে এজেন্সিগুলোকেও নির্ধারিত ফি দেবে নিয়োগকারী। কিন্তু সম্প্রতি অভিযোগ আসে, এজেন্সিগুলো কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে জাপান পাঠাতে। দুই এজেন্সির এ কারণে লাইসেন্স বাতিল হয়েছে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা বলেন, প্রমাণ হয়েছে এজেন্সির সদিচ্ছা থাকলে বিনা খরচে কর্মী পাঠানো যায়।
খুলল সেশেলসের দুয়ার : ১৪ মাস বন্ধ থাকার পর ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশ সেশেলসের দুয়ার খুলেছে বাংলাদেশি কর্মীদের জন্য। মঙ্গলবার প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানান। বিনা খরচে সেশেলসে কর্মী পাঠাতে গত ২১ অক্টোবর দেশটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী সরকারি এজেন্সি বোয়েসেল কর্মী পাঠাবে। সেশেলসগামী কর্মীদের হাতে মঙ্গলবার স্মার্টকার্ড তুলে দেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed