Main Menu

বিপিএলের সিলেট পর্বের টিকেট বিক্রি শুরু আজ

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক : দুই জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলা। এবারের বিপিএল হচ্ছে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। বিপিএলের লীগ পর্বের ম্যাচ গুলো ভাগ করা হয়েছে পাঁচটি পর্বে। ইতো মধ্যে তিনটি পর্ব শেষ করে চতুর্থ পর্বের ম্যাচগুলো খেলতে ২ জানুয়ারি সিলেট বসবে বিপিএল।

২ জানুয়ারি শুরু হওয়া বিপিএলের সিলেট পর্বের ম্যাচ চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এই তিনদিন সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা মাঠে বসে উপভোগ করতে পারবেন এ ক্রিকেটের এ সংক্ষিপ্ত ভার্সনের ছয়টি ম্যাচ। প্রতিদিন ম্যাচ হবে দুটি। যদিও বিপিএলের অন্য দুটি ভেন্যুর তুলনায় সিলেটের দর্শনীয় স্টেডিয়ামটিতে দেওয়া হছে কম ম্যাচ।

Manual2 Ad Code

এদিকে বঙ্গবন্ধু বিপিএল সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে আজ ১ জানুয়ারী বুধবার সকাল নয়টা থেকে। প্রতিদিন বেলা নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া যাবে এই টিকিট। এছাড়াও প্রতিদিন ম্যাচের পূর্বেও সংগ্রহ করা যাবে বিপিএলের টিকিট।

Manual6 Ad Code

বুধবার নগরীর রিকাবী বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের বুথে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। এছাড়া প্রতিদিন ম্যাচ শুরুর পূর্বে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারের বুথে মিলবে প্রতিদিনের ম্যাচের টিকিট।

Manual2 Ad Code

বিপিএলের সিলেট পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস। এদিন সন্ধ্যা সাড়ে ছ’টায় দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট থান্ডার আতিথ্য দেবে কুমিল্লা ওয়ারিয়র্সকে। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও দিনের দ্বিতীয় খেলায় স্বাগতিক সিলেট থান্ডার খেলবে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে। তৃতীয় ও শেষ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি খুলনা টাইগার্স ও সিলেট আসরের শেষ ম্যাচে মাঠে নাম্বে সিলেট থান্ডার ও রাজশাহী রয়্যালস।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code