Main Menu

গাজীপুরে চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: উচ্চ আদালতের নির্দেশে গাজীপুরের বিভিন্ন স্থানে চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার কড্ডা ও বাইমেইল এলাকার ইটভাটা গুলোতে অভিযান চালায় আদালত।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিরুল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মদিনা ব্রিকস, আরবিসি ব্রিকস, ঢাকা ব্রিকস ও ৮৮৮ ব্রিকস নামে চারটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মদিনা ব্রিকস ও ঢাকা ব্রিকসকে ৫ লাখ করে ১০ লাখ টাকা জরিমানা করে আদালত।

পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার জানান, পদ্মা ও বাইমেইল এলাকাতে শতাধিক অবৈধ ইটভাটা চিহ্নিত করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে। যতদিন পর্যন্ত গাজীপুরের এই অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদ না হবে ততদিন পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানান তিনি।

এ অভিযানে পরিবেশ অধিদপ্তর ছাড়াও র‍্যার, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অংশ নিয়েছেন।

Share





Related News

Comments are Closed