বিশ্বনাথে ওরসে অশ্লীল কার্যকলাপ বন্ধের দাবি
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের ‘ইয়াসতি শাহ মাজারে’ ওরসের নামে গান-বাজনা, মদ-গাজা ও নারীদের নিয়ে অশ্লীল কার্যকলাপ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার বরাবরে জানাইয়া গ্রামের লোকজন এই স্মারকলিপি দেন। এতে গ্রামের শতাধিক লোক স্বাক্ষর করেছেন।
স্মারকলিপিতে প্রকাশ, জানাইয়া গ্রামের ‘ইয়াসতি শাহ মাজার’কে কেন্দ্র করে গ্রামের কিছু লোক মিলে ওরসের নামে গান-বাজনা, মদ-গাজা ও জোয়ার আসর বসিয়ে নারীদের নিয়ে অশ্লীলতায় মেতে উঠে। তারা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মাইক বাজিয়ে অশ্লীল নাচগান এবং মদ-গাজা সেবন ও ক্রয় বিক্রয় করে গ্রামের পরিবেশ কলুষিত করছে। অতীতে গ্রামবাসী আপত্তি করায় তারা এসব কার্যকলাপ না করার প্রতিশ্রুতি দিয়েও তা বার বার লঙ্গন করে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৯ ডিসেম্বর ওরসের নামে গান-বাজনা, মদ-গাজা ও নারীদের নিয়ে অশ্লীল কার্যকলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা ধর্মপ্রাণ মুসলিম জনতা কিছুতেই মেনে নেবে না। এতে রক্ষক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তাই এলাকার সুষ্ট পরিবেশ ফেরাতে এব্যাপারে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহনের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed