সাত বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের বিএনপির ৭ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। অবশেষে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া মৌলভীবাজারের ৩ জন হলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক রাহেনা বেগম হাসনা, মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনা বেগম ডলি ও সাবেক প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন।
এছাড়া যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed