বিশাল তেলখনির সন্ধান পেল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নতুন একটি তেলখনির সন্ধান মিলেছে বলে জানা গেছে। ইরানের জাতীয় তেল কোম্পানি বা এনওআইসি চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই নতুন ওই তেলক্ষেত্রের কথা ঘোষণা দেবে। আগামী ২১ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে।
গত মাসে ইরানের জাতীয় তেল কোম্পানি নামাভারনে একটি বিশাল তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিল। এরপরই নতুন এই তেলক্ষেত্রটির সন্ধান পেয়েছে তারা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এনওআইসি’র অন্যতম পরিচালক সালেহ হেন্দি বলেন, গবেষণা এবং প্রতিবেদনের ওপর ভিত্তি করে খুজেস্তন প্রদেশে আরেকটি তেলক্ষেত্র পাওয়া গেছে যা নামাভারন তেলক্ষেত্রের সমান।
এদিকে, গতমাসে পাওয়া নামাভারন তেলক্ষেত্রে পাঁচ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছে ইরান। যা দেশটির দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র। ইরানের সবচেয়ে বড় তেলক্ষেত্র দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ প্রদেশে অবস্থিত, সেখানে ছয় হাজার ৫০০ কোটি ব্যারেল তেল রয়েছে।
Related News
রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।Read More
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার সারে শহরে একটি ওয়ালমার্ট দোকানের সামনে গুলিতে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি নিহতRead More



Comments are Closed