দুই ঘন্টা শমশেরনগরে আটকে ছিল কালনী এক্সপ্রেস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনে দুই ঘন্টা আটকা পড়েছিল। তীব্র শীতের রাতে ট্রেন আটকা পড়ায় দুর্বোগের শিকার হয়েছেন ট্রেন যাত্রীরা।
শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১০টায় কালনি এক্সপ্রেস ট্রেনটি শমশেরনগর আসার পর ইঞ্জিনের ত্রুটির কারণে রাত ১২টা পর্যন্ত আটকা পড়েছিল।
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনি এক্সপ্রেস ট্রেন পথিমধ্যে বিলম্বের কারণে রাত পৌনে ৯টার বদলে রাত ১০টায় শমশেরনগর রেলওয়ে স্টেশনে এসে পৌছে। এখানে যাত্রা বিরতির পর ইঞ্জিনে ত্রুটির কারণে আটকা পড়ে। পরবর্তীতে সিলেট রেলওয়ে স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে রাত ১২টায় কালনি এক্সপ্রেস ট্রেনটিকে সিলেট নিয়ে যায়।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে রাতে বিকল্প ইঞ্জিন আসা পর্যন্ত শীতের কারণে এ ট্রেনের কুলাউড়া, মাইজগাঁও ও সিলেট স্টেশনের যাত্রীরা দুর্ভোগে পড়েছিলেন। ট্রেনটি রাত ২টার দিকে সিলেট পৌছলে রোববার সকালে আবার যথারীতি সময়মত কালনি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed