সিরিয়ায় সংঘর্ষে ৬১ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষে অন্তত ৬১ জন নিহত হয়েছে। এদর মধ্যে ২৩ জন সরকারি সৈন্য এবং ৩৮ জন বিদ্রোহী ও তাদের সহযোগী গোষ্ঠীর সদস্য।
শুক্রবার (২০ ডিসেম্বর) জানায় যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা (এসওএইচআর) জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের মারেত আল-নুমান শহরের কাছে গত ২৪ ঘন্টায় এ সংঘর্ষ হয়। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সবশেষ বড় ঘাঁটি বলে পরিচিত মারেত আল-নুমান।
এসওএইচআর জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে ওই সংঘর্ষে বিদ্রোহী ও তাদের সহযোগী গোষ্ঠীর ৩৮ সদস্য প্রাণ হারিয়েছে। এ সংঘর্ষের ঘটনায় ২৩ জন নিহত হয়েছে বাশার আল আসাদ বাহিনীর।
পর্যবেক্ষক সংস্থাটির দাবি, সংঘর্ষের সময় মারেত আল-নুমানের আশপাশে চক্কর দিচ্ছে রুশ যুদ্ধবিমান। পাশের শহর সারাকিবে একাধিক বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলার ফলে ওই এলাকায বাস্তুহারা হয়েছে বহু মানুষ।
হামলায় বিধ্বস্ত বাড়ি থেকে সপরিবারে পালানোর সময় ইয়াসের ইব্রাহিম আল-দান্দাল বলেন, মারেত আল-নুমান শহরে শতাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি খুবই ভয়াবহ।
আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক ও মানবাধিকার সংস্থার দাবি, বিদ্রোহী ও তাদের সহযোগীদের এই অঞ্চল থেকে হটাতে গত এপ্রিলে সর্বাত্মক অভিযান শুরু করে সরকারি বাহিনী। এতে এখন পর্যন্ত হাজারের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। গৃহহারা হয়েছে ৪ লাখেরও বেশি মানুষ।
আরব বসন্তের জেরে সিরিয়ায় ২০১১ সালে প্রেসিডেন্ট বাশারবিরোধী যে বিক্ষোভ শুরু হয়, তা দমনে সরকার বলপ্রয়োগ শুরু করলে পরিস্থিতি গৃহযুদ্ধে রুপ নেয়। এ গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৩ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি র্যবেক্ষক ও মানবাধিকার সংস্থার।
Related News
ইরানে হামলা নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনাRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দুই দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ অক্টোবর)Read More



Comments are Closed