গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মিহির আহমদ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পৌর এলাকার রাঙাডহর বাজারস্থ বাদশা মিয়ার মসজিদের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মিহির আহমদ বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে বাসিন্দা বলে জানা গেছে। তাৎক্ষণিক নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে মিহির আহমদ মটরসাইকেলযোগে ঢাকাদক্ষিণ বাজার থেকে চারখাই বাড়িতে যাওয়ার পথে রাঙাডহর বাজারস্থ বাদশা মিয়ার মসজিদের সামনে আসামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছ ও একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। এতে মিহিন আহমদ গুরুতর আহত হন। এসময় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমি অবগত নই, খুঁজ নিয়ে দেখছি।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed