বড়লেখায় শ্যামলী পরিবহনের বাস খাদে, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হলে মহিলা ও শিশুসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার ভোর ৫টার দিকে বড়লেখার রথুলি এলাকার রেলক্রসিংয়ের বাঁকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টায় বিয়ানীবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসে বাসটি। ভোর ৫টার দিকে বড়লেখা উপজেলার রথুলি রেলক্রসিংয়ের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা মহিল ও শিশুসহ কমপক্ষে ১৫জন যাত্রী আহত হন।
বাসের যাত্রী বিয়ানীবাজারের মাথিউরা খলাগ্রামের প্রবাসী কয়েছ আহমদ বলেন, বাসটি দ্রুত গতিতে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। দুর্ঘটনার পর পরই বাস চালক পালিয়ে যায়।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
Related News
কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাদে সোনাপুর এলাকায় রাস্তারRead More
কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষাRead More



Comments are Closed