Main Menu

আবারও বাড়ল স্বর্ণের দাম

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম আরও এক দফা বাড়িয়েছে। এবার ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে।

Manual1 Ad Code

দর বৃদ্ধির ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ৫৯ হাজার ১৯৫ টাকা। এত দিনের দর ছিল ৫৮ হাজার ২৮ টাকা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকেই বাজারে নতুন দর কার্যকর হচ্ছে।

এবার দর বৃদ্ধির পেছনে টাকার বিপরীতে ডলারের শক্তিশালী অবস্থানকে দায়ী করা হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (১৮ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশি মুদ্রার বিপরীতে বিদেশি মুদ্রার দর বৃদ্ধি পাওয়ায় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দর বেড়েছে। এ কারণে দর সমন্বয়ে বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের নির্বাহী কমিটি।

Manual3 Ad Code

নুতন দরে ২১ ক্যারেট মানের ভরি প্রতি দর দাঁড়িয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। এত দিনের দর ছিল ৫৫ হাজার ৬৯৬। ১৮ ক্যারেটের ভরিপ্রতি দর এখন ৫১ হাজার ৮৪৬ টাকা। রুপার দর ৯৩৩ টাকা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code