Main Menu

ইবি শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

Manual3 Ad Code

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান নিবার্চিত হয়েছে। কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

জানা গেছে, রবিবার (১৫ ডিসেম্বর) বিশ^বিদ্যালয়ের অনুষদ ভবনে ৪২৭ নং কক্ষে ৪টি প্যানেলের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের দুইটি প্যানেল, বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের একটি সমন্বিত প্যানেল এবং বিএনপিপন্থী শিক্ষকদের একটি আংশিক প্যানেল থেকে মোট ৪৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়।

Manual1 Ad Code

নির্বাচন কমিশন সূত্রে, যাচাই-বাছায় প্রক্রিয়া শেষে মোট ৩৯৬ জন ভোটারকে ভোটাধিকার দেওয়া হয়। সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে সর্বমোট ৩৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকাল ৩টা থেকে ভোট গণনা শুরু হয়। পরে রাত সাড়ে ৮ টায় আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো: সরওয়ার মুর্শেদ।

Manual4 Ad Code

নির্বাচনে ড. কাজী আখতার হোসেন ১২৩ ভোট পেয়ে সভাপতি, ড. মোহা: মেহের আলী ১৪৫ ভোট পেয়ে সহ-সভাপতি, প্রফেসর ড. মো: মোস্তফিজুর রহমান ১৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, ড. মোহা: মিজানুর রহমান ১২৭ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক এবং ড. মোছা: শেলীনা নাসরীন ১২৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

সমিতির অন্যান্য নির্বাচিত সদস্যারা হলেন- ড. পরেশ চন্দ্র বর্ম্মণ (১৩৮ ভোট), ড. মো: রেজওয়ানুল ইসলাম (১৩৭ ভোট), ড. এ টি এম মিজানুর রহমান (১৩৬ ভোট), মোঃ আব্দুল্লাহ আল মাসুদ (১৩৩ ভোট), ড. আনিচুর রহমান (১৩১ ভোট)ড. এস এম মোস্তফা কামাল (১২৮ ভোট), ড. আতিকুর রহমান (১২৪ ভোট), ড. রাশিদুজ্জামান (১২৪ ভোট), ড. সাইদুর রহমান (১২৩ ভোট), ড. নূরুন নাহার (১২৩ ভোট)।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code