‘ভারতকে ছিন্নভিন্ন করবে নাগরিকত্ব সংশোধনী আইন’
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (এনআরসি) দেশটিকে ছিন্নভিন্ন করবে বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী।
দিল্লির রামলীলা ময়দানে শনিবার আয়োজিত ‘ভারত বাঁচাও’ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
এ সময় বিজেপি সরকারের সমালোচনা করে সোনিয়া বলেন, এ আইন ভারতের হৃদয় ছিন্নভিন্ন করবে। এতে মোদি-অমিত শাহের কিছু যায় আসে না। আমাদের দেশ ও সমাজে মাঝে মাঝে এমন কিছু সময় আসে, যেখানে কোনো না কোনো দিকে আমাদের সিদ্ধান্ত নিতে হয়।
এ সময় ভারতকে বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানান সোনিয়া।
সোনিয়া গান্ধী ছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী।
রাহুল গান্ধী নাগরিকত্ব আইনের সমালোচনা করে বলেছেন, এ আইনের মধ্য দিয়ে মোদি উত্তর-পূর্ব ভারতে আগুন জ্বালিয়ে দিয়েছেন। পুরো বিশ্ব আমাদের দেখে বলছে– ভারতে এসব কী ঘটছে।
প্রিয়াংকা গান্ধী বলেছেন, দেশের চলমান অবিচারের বিরুদ্ধে যারা লড়াই করবে না, তারা ভীতু। ভারত অহিংসা ও ভ্রাতৃত্বের দেশ।
এদিকে বিতর্কিত নাগরিকত্ব আইন বাস্তবায়নে প্রথম রাজ্য হবে পশ্চিমবঙ্গ, এমনটি দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘কোনোভাবেই কেন্দ্রীয় সরকারের এই আইন পশ্চিমবঙ্গ রাজ্যে কার্যকর হতে দেব না।
মমতা বলেন, নিশ্চিন্তে থাকুন, বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন হচ্ছে না। আসুন আমরা সবাই মিলে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে জনমত তৈরি করি। কারও সঙ্গে কারও ভেদাভেদ নয়।’
Related News
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতাRead More
বিশ্বে ২ কোটি শিশু অনলাইনে যৌন নির্যাতনের শিকার : ইউনিসেফ
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ২১টি দেশে এক বছরে ১২ থেকে ১৭ বছরRead More



Comments are Closed