চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় লিটন মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। নিহত লিটন মিয়া উপজেলার গাজীপুর এলাকার হারুন মিয়ার ছেলে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন- বিকেলে প্রয়োজনীয় কাজে লিটন মিয়া ও তার বন্ধু দেলওয়ার হোসেন মোটর সাইকেলযোগে চুনারুঘাট শহরে আসেন। এসময় তারা চুনারুঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্রই একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লিটন মিয়া মারা যান।
গুরুতর আহত অবস্থায় তার বন্ধু দেলওয়ার হোসেনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
Related News
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More
নৃত্যরত দুই যুবকের মৃত্যু, আড়াই বছর পর লাশ উত্তোলন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামে ওরসের আসরেRead More



Comments are Closed