ঢাকায় ভবনের ছাদে মিলল দম্পতির লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি ভবনের ছাদ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- শহীদ আহমেদ (২৭) ও মর্জিনা (২১)।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে একটি পাঁচতলা ভবনের ছাদে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের কাছে রাখা জাতীয় পরিচয়পত্র থেকে শহীদের নাম জানতে পারে। এছাড়া লাশের পাশে একটি চিরকুটে লেখা ছিল মার্জিনার লাশ ছাদে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে রয়েছে।
পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের সন্দেহ, পারিবারিক কলহের জের ধরে শহীদ তার স্ত্রীকে হত্যা করেছে এবং পরে নিজে আত্মহত্যা করেছে।
Related News
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকাRead More
রাজবাড়ীতে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়ার জেরে রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছেরRead More



Comments are Closed