আসছে ৫০ টাকার নতুন নোট
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন রঙে মুদ্রিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে আসছে। ১৫ ডিসেম্বর রোববার থেকে এই নোট বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়ে বলেছে, ১০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট দুটির রঙের মধ্যে ক্ষীণ সংশ্লেষ থাকায় জনসাধারণের সুবিধার্থে লালচে কমলা রংয়ে বঙ্গবন্ধুর ছবি ও গর্ভনর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।
যা ১৫ ডিসেম্বর রোববার হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন অপরিবর্তিত রয়েছে। লালচে কমলা রং ব্যতীত প্রচলিত ৫০ টাকার নোটের ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ২টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে।
নতুন রঙে মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Related News
দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ দাম কমানোর পর গত কয়েকদিন দেশে অনেকটা স্থিতিশীলই ছিল স্বর্ণের বাজার।Read More
৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত সচলের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ বা ব্যাহতRead More



Comments are Closed