Main Menu

সিলেটে বাসার ছাদে ‘গাঁজার গাছ’, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর খাদিমপাড়ায় একটি বাসার ছাদে গাঁজার বাগানের সন্ধান পেয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি গাঁজার চারা উদ্ধার এবং একজনকে আটকও করা হয়।

র‍্যাব-৯ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা সিনিয়র এএসপি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সোমবার সন্ধ্যার পরে র‍্যাব-৯ খাদিমপাড়া এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের অদূরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ির ছাদে ৪টি বড় আকারের গাঁজার গাছ জব্দ করেছে। একই সঙ্গে অবৈধভাবে গাঁজার চারা রোপণের অপরাধে আবুল কালাম আজাদ (৩৫) নামে একজনকে আটক করা হয়।’

আটক মোঃ আবুল কালাম আজাদ শাহপরান থানাধীন খাদিসপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৭নং রোডের মৃত আব্দুল জলিলের পুত্র। তাকে উদ্ধারকৃত আলামতসহ এসএমপির শাহপরাণ (রঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed