Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিল সমাবেশ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। নগরীর বন্দরবাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তালতলা পয়েন্টে গিয়ে শেষ হয়।

Manual3 Ad Code

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল ও কামাল হাসান জুয়েলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল। বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন।

Manual2 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল নেতা দেলওয়ার হোসেন রানা, দেলওয়ার হোসেন চৌধুরী, আনসার আলী, আজম খান, আলী আকবর খান, জাবেদ আহমদ জীবন, সৈয়দ শহীদ হোসেন সাবু, এজে সুহেল, খন্দকার মনিরুজ্জামান মনির, ছালেক আহমদ, কামরান আহমদ হেলাল, মনাফ আহমদ, জীবন আহমদ, শাওন আহমদ ইমরান, রিপন আহমদ, সাহেদ আহমদ, জাহেদ আহমদ, শাহ আলম আলী, সৈয়দ মিনার, জাহাঙ্গীর হোসেন, আজিজ খান সজীব, রাসেল আহমদ খান, ফারুক আহমদ খান, সাইফুল আলম কোরেশী, বাইন উদ্দিন, শাকিল মিয়া, জামাল বক্স, মুশাহিদ আলী, সায়েম আহমদ রনি, সাগর আহমদ, রবিউল মোহাম্মদ জসিম, হাবিব আহমদ, নাজিম আহমদ, সাইফুল ইসলাম উজ্জল, আরমান হোসেন, শাহীন আহমদ, মোস্তাক আহমদ, শফিকুল হক শামীম, সুমন আহমদ, আব্দুল মোমিন, জুনেদ আহমদ, করিম মান্নান, জহুর আহমদ, মেজ আহমদ, শেখ শরিফ, সাহেদ আহমদ, আনোয়ার হোসেন, ফয়ছল আহমদ, ইমন আহমদ, জসিম উদ্দিন, ছনু মিয়া, জাহাঙ্গীর আহমদ, রমজান আলী, মোহন আহমদ, জাহেদ আহমদ, ফাহিম আহমদ, নাইম আহমদ, রিফাত, আদম, হানিফ আহমদ, মেরাজ, বাবু মিয়া, মুজাহিদ, রফু মিয়া, সাব্বির, রাব্বি, আমজাদ, লিটন আহমদ, শিপন আহমদ, অনিক আহমদ, ইমরান আহমদ প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যার নেতৃত্বে এদেশে গণতন্ত্র পূণরূদ্ধার হয়েছিল সেই মাতৃতূল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বর্তমান অনির্বাচিত ও অবৈধ সরকার। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা যেকোন মূল্যে রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে এদেশের গণতন্ত্র পূণরূদ্ধার করবে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code