Main Menu

লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উদ্যানের মাগুরছড়ায় চট্টাগ্রামগামী পাহাড়িকা ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ট্রেনের যাত্রী ছিলেন নিহত যুবক। ট্রেনের দরজা দিয়ে বা উপর থেকে নীচে পড়ে গিয়ে তিনি ট্রেনে কাটা পড়েন।

শ্রীমঙ্গল থানার এএসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।

Share





Related News

Comments are Closed