৩৪ বছর বয়সেই ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে গত রোববার নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী সানা মেরিন।
সানা কেবল নিজের দেশেই নন; বরং বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস রচনা করলেন। খবর দ্যা গার্ডিয়ানের।
ফিনল্যান্ডে এর আগে এত কম বয়সে কেউ প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব গ্রহণ করেনি। সোশ্যাল ডেমোক্র্যাট দলের এ নেত্রী এর আগে পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রোববার (৭ ডিসেম্বর) এক ভোটাভুটিতে নির্বাচিত হন সানা। বিদায়ী প্রধানমন্ত্রী অ্যান্তি রিনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এর আগে গত মঙ্গলবার আস্থাভোটে হেরে পদত্যাগ করেন অ্যান্তি রিনে।
রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানা বলেন, পুনরায় বিশ্বাস অর্জনের জন্য আমাদের একত্রে অনেক কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমি কখনও কাজের ক্ষেত্রে আমার বয়স বা আমি মেয়ে নাকি ছেলে তা নিয়ে ভাবিনি।
৩৪ বছর বয়সী সানার আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেসি হংচারুক ছিলেন বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। বর্তমানে তার বয়স ৩৫ বছর।
চলতি বছরের আগস্টে ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। মঙ্গলবার ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সানা।
মাত্র ২৭ বছর বয়সে ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলের ত্যামপেরে শহরের কাউন্সিল প্রধান হিসেবে নির্বাচিত হন ম্যারিন। এরপর দেশটির রাজনৈতিক অঙ্গনে দ্রুত উন্নতি করতে থাকেন তিনি। ইতোমধ্যে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে ইতিহাস গড়েছেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed