সিলেটে ভারতীয় কসমেটিকসসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে চোরাইপথে আসা ভারতীয় কসমেটিকসসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৭ ডিসেম্বর) সিলেট-সুনামগঞ্জ সড়কের হাউসা এলাকায় মো. স্বপন নামে ওই যুবককে আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সুনামগঞ্জের হাউসা এলাকা থেকে কসমেটিকভর্তি একটি পিক-আপ ভ্যানসহ (ঢাকা মেট্রো-ন-১৫-৬০৩২) স্বপন নামে এক যুবককে আটক করা হয়। আটক স্বপন সুনামগঞ্জের চৌমোহনীবাজারের আইম গাঁওয়ের বাসিন্দা।
জব্দ কসমেটিকসের মূল্য ৩ লাখ ৬২ হাজার ও পিক-আপ ভ্যানের মূল্য ১৫ লাখ টাকা দেখানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পিক-আপ ভ্যানে বাদামি রংয়ের ৩২টি কার্টনে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস রাখা ছিল। এসবের মধ্যে রয়েছে ১০০ মিলিলিটারের ৩৮৪ বোতল ইমামি হেয়ার অয়েল, ২০০ মিলিলিটারের ৭২ বোতল ইমামি হেয়ার অয়েল, ৩০ গ্রাম ওজনের ১৯২টি জনসনস মিল্ক+রাইস ক্রিম লোশন, ১০০ গ্রাম ওজনের ৭৯২টি জনসনস বেবি লোশন, ২০০ গ্রাম ওজনের ৩৮৪টি জনসনস বেবি লোশন ও ৩৪০ মিলিলিটারের ২৪টি সানসিল্ক কো-ক্রিয়েশনস শ্যাম্পু।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার জেদান আল মুছা বলেন, কসমেটিকসের ওই চোরাচালানটি সুনামগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন জানায়, সুনামগঞ্জ মডেল থানার বক্তেরগাঁও সীমান্ত দিয়ে মঙ্গলকাটা হয়ে কসমেটিকসের চালানটি দেশে আনা হয়। এ চোরাচালানের সঙ্গে আরও অনেকে জড়িত।
এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান নূর বাদী হয়ে এসএমপির জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
Related News
সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরুRead More
বিয়ানীবাজারে ১৯০০ পিস ইয়াবাসহ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবা ট্যাবলেটের বড় চালান জব্দ করেছে পুলিশ।Read More



Comments are Closed