রাজধানীতে আগুনে পুড়লো দুুটি বাস
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজার ও কুর্মিটোলায় দু’টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে কারওয়ান বাজারে ট্রাস্ট পরিবহনের একটি বাসে এবং বিকেল ৪টার দিকে কুর্মিটোলায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন লাগে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে বাস দুটিতে অগ্নিকাণ্ডে যাত্রীদের কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। সবাই নিরাপদে বাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাস দু’টি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বিকেল সোয়া ৩টায় কারওয়ান বাজারে প্রথম আলো ভবনের সামনে সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর বিকেল ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে একটি দোতলা বাসে আগুন লগার খবর পাওয়া যায়। সেখানেও ফায়ার সার্ভিসের পৃথক দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed