Main Menu

ওসমানীর ডাস্টবিনে মিললো দেড় কেজি সোনা!

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের ডাস্টবিনে ফেলে রাখা ১২ পিস সোনার বার উদ্ধার করেছে বিমানববন্দর কাস্টমস। এক কেজি ৪শ গ্রাম ওজনের এসব সোনার বারের বাজার মূল্য প্রায় ২৮ লাখ ৮০ হাজার টাকা।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিমানবন্দরের বাথরুম থেকে সোনার বারগুলো জব্দ করা হয় বলে জানান বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা সংস্থার সুপার আজগর আলী।

কোনো যাত্রী প্লেনে করে আনা স্বর্ণের বারগুলো পাচারের চেষ্টায় ব্যর্থ হয়ে বাথরুমের ডাস্টবিনে ফেলে রেখে যান বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার ছয়দুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, কোন যাত্রী বিমানে করে আনা স্বর্ণের বারগুলো পাচারের চেষ্টায় ব্যর্থ হয়ে বাথরুমের ডাস্টবিনে ফেলে রেখে যায়। বিষয়টি জানতে পেরে তারা ১২ পিস স্বর্ণের বার জব্দ করেন। জব্দ হওয়া স্বর্ণের ওজন প্রায় এক কেজি ৪০০ গ্রাম হবে বলে জানান তিনি।

বিমান বন্দর কাস্টমের ওই কর্মকর্তা আরও জানান, এ দিন সকালে দুবাই ফ্লাইট, সিলেট-লন্ডন কানেক্টিং ফ্লাইটসহ তিনটি ফ্লাইট ছিল। নিরাপত্তা জোন পার হতে পারবে না ভেবে, চোরাচালানে জড়িত যাত্রী স্বর্ণের বারগুলো বাথরুমে ফেলে রেখেছেন।

Share





Related News

Comments are Closed