চলে গেলেন চিত্রগ্রাহক মাহফুজুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবারের (৬ ডিসেম্বর) প্রথম প্রহরে রাত ১২টা ২৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রখ্যাত এই চিত্রগ্রাহকের মৃত্যুর খবর নিশ্চিত করে তার ছোটভাই শফিকুর রহমান খান জানান, ‘৭০ বছর বয়সী মাহফুজুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।’
শফিকুর জানান, ‘মাহফুজুর রহমানের মরদেহ এখন হাসপাতালে আছে। শুক্রবার সকালে পুরান ঢাকার চকবাজারে শাহী মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল তিনটায় এফডিসিতে জানাজার পর বাদ মাগরিব দাফন করা হবে।’
এর আগে চিত্রগ্রাহক মাহফুজুর রহমান ২৫ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে প্রথমে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
প্রসঙ্গত, ১৯৪৯ সালের ১৯ মে পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডে জন্মগ্রহণ করেন মাহফুজুর রহমান খান। পেশাদার চিত্রগ্রাহক হিসেবে তিনি ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন।
শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমণিসহ অনেক জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed