কমলগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ। উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে মায়ের অবর্তমানে বাবার কাছে ১২ বছর বয়সের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় বুধবার (৪ ডিসেম্বর) রাতে মেয়েটির নানা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তার মামলার প্রেক্ষিতে রাতেই ধর্ষণের অভিযুক্ত পিতা আফাজুল মিয়াকে আটক করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর কাঁঠালকান্দি গ্রামের আফাজুল মিয়ার স্ত্রী গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যে আছেন। তাদের ৩ মেয়ের মধ্যে বড় মেয়ে প্রতিবন্ধী (১৫), দ্বিতীয় মেয়ের বয়স (১২) ও তৃতীয় মেয়ের বয়স (৬)। গত মঙ্গলবার গভীর রাতে তাদের বাবা আফাজুল মিয়া দ্বিতীয় মেয়েকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করেন। দ্বিতীয় মেয়ে বুধবার সকালে ঘুম থেকে উঠে রক্তাক্ত অবস্থায় বিষয়টি তার স্বজনদের জানালে স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।
বুধবার বিকালে কমলগঞ্জ থানার এএসআই আনিসুর রহমান ও এএসআই রিপন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর কাঁঠালকান্দি গ্রাম থেকে অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা গুরুতর দেখে বিকালে মেয়েটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে পুলিশ নির্যাতিতার বক্তব্য গ্রহণসহ বাড়ির লোকজনের বক্তব্য গ্রহণ করে সন্ধ্যায় ধর্ষণের অভিযুক্ত পিতা আফাজুলকে আটক করে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘নির্যাতিতা মেয়ের বক্তব্য শুনে মনে হয়েছে বাবাই ধর্ষক। তাই তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির নানা বাদী হয়ে কমলগঞ্জ থানায় বুধবার রাতে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। বৃহস্পতিবার আটক আফাজুল মিয়াকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯)Read More
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More



Comments are Closed