শাবিতে আধুনিক ভাষা ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শাবি সংবাদদাতা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আধুনিক ভাষা ইন্সটিটিউটের জানুয়ারী-জুন সেশন ২০২০ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং ‘এ’ এর বিভিন্ন কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ভাষার ছয়মাস মেয়াদী সার্টিফিকেট কোর্স এবং ১ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাকুরীজীবী এবং শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ইংরেজি, আরবি, জাপানিজ, জার্মান এবং ফরাসি ভাষার উপর কোর্স চালু আছে।
জানুয়ারি-জুন ২০২০ সেশনে ২৩০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে।
ভর্তি পরীক্ষার সময় আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. আলমগীর তৈমূর বিভিন্ন হল পরিদর্শন করেন। এসময় এ প্রতিবেদককে তিনি প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের উৎকর্ষ সাধনে এবং গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed